নিবরাস মাদরাসার মোহাম্মদপুর ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক বলেন, কুরআন-সুন্নাহর পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি তথা জাগতিক জ্ঞানার্জনের মাধ্যমে দেশকে গড়ে তুলতে হবে। আমাদের দেশ একসময় আরো উন্নত হবে আর এ উন্নয়নের সারথি হবে তোমরা। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদেরকে যোগ্য হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের জন্য সন্তানদেরকে আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। গত ০৬ মে বুধবার মোহাম্মদপুরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে নিবরাস মাদরাসা, মোহাম্মদপুর ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড. মো. নুরুল্লাহ আল-মাদানী, মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: রাজু আহমেদ, গাউসিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ এজহারুল হক, নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। স্বাগত বক্তব্য পেশ করেন মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ জনাব মোহাম্মদ ওয়ালী উল্লাহ খান। অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক জনাব সাইদুর রহমান সাঈদ, ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব এম এম ইব্রাহিম খলিল, টিচার্স কো-অর্ডিনেটর জনাব ইমাম হোসেন মাক্কী, জনাব দেলোয়ার হোসেন, জনাব মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত সেশনে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত, মাদরাসা শিক্ষা বোর্ডের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং সাংস্কৃতিক পক্ষ-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী মোট ৩০১টি পুরস্কার বিতরণ করা হয়