নিবরাস মাদ্রাসার “বার্ষিক সাংস্কৃতিক পক্ষ–২০২৬” অনুষ্ঠিত

নিবরাস মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক পক্ষ২০২৬উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসের কর্মসূচি গত ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবরাস মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুহাম্মদ মুতাছিম বিল্লাহ মাক্কী, উপাধ্যক্ষ জনাব হোসাইন মো. ইলিয়াস, জনাব জিয়াউর রহমান, জনাব মহিউদ্দিন, জনাব আশরাফুল আলম, জনাব মীর মাহবুব হাসান, জনাব উবাইদুল্লাহ শামীমসহ সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবকগণ।

সমাপনী দিবসের অনুষ্ঠানমালায় শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকদের অংশগ্রহণে চকলেট দৌড়, বিস্কুট দৌড়, বেলুন রক্ষা, বস্তা দৌড়, ব্যাঙ দৌড়, নাম অনুসন্ধান, মোরগ লড়াই, অঙ্ক দৌড়, চেয়ার সিটিং, ৩০০/৪০০ মিটার দৌড় এবং যেমন খুশি তেমন সাজোসহ নানা আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।