শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত মানোন্নয়নের লক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি'২৬ মঙ্গলবার মাদরাসা
ক্যাম্পাসে এক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোঃ ওয়ালি উল্লাহ। মাদরাসার
অধ্যক্ষ জনাব মোহাম্মদ মুতাসিম বিল্লাহ মাক্কী, নিবরাস মাদরাসা দক্ষিণ
বনশ্রী ক্যাম্পাসের ইনচার্জ জনাব মাজহারুল ইসলাম আজহারী, নিফাবা সদস্য জনাব
মাহবুব আল- হাদী, নিবরাস মাদরাসা আফতাবনগর ক্যাম্পাসের টিচার্স কো-অর্ডিনেটর জনাব
মোঃ জোনায়েদ উল্লাহ আজহারী এবং সম্মানিত শিক্ষক ও অভিভাবক মণ্ডলী। সম্মানিত অভিভাবকগণ
অত্যন্ত হৃদ্যতার সাথে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং মাদরাসার পক্ষ থেকে মৌলিক দৃষ্টিভঙ্গি
ও নিয়ম-কানুন পেশ করা হয়। আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা,
তিনি যেন সম্মানিত অভিভাবকদের গচ্ছিত আমানত কোমলমতি শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যার
মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার তাওফিক দান করেন এবং তাদেরকে দুনিয়া ও আখেরাতের
সফলতা নসিব করেন। আমিন!